বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বায়তুল মোকাররমে ১০০ হাফেজের কোরআন খতম

1

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের ১০০ জন কোরআনে হাফেজের মাধ্যমে ১০০ বার কোরআন খতম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে জাতীয় মসজিদে কোরআন খতম শেষে জাতির পিতা ও তার পরিবারের শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

2
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। দোয়া ও মোনাজাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেন, এ বি এম আমিন উল্লাহ নূরী, মু. আ. হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর সিরাজউদ্দিন আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, যুগ্মসচিব মো. জহির আহমেদ, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক ফারুক আহম্মেদ, প্রতিটি উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ স্থাপন প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলামসহ পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

3
অন্যদিকে আজ দুপুর সাড়ে ১২টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।