শেষ হলো মুজিববর্ষের উদ্বোধনী আয়োজন




শতকণ্ঠে জাতীয় সংগীতবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির মহানায়ক’ শেষ হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মের সময় রাত ৮টা থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠান শুরু হয়।

সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও ধানমন্ডির রবীন্দ্র সরোবর, হাতিরঝিলে এ কর্মসূচি পালিত হয়। এর বাইরে সংসদ ভবন প্রাঙ্গণে সংসদ সচিবালয়ের উদ্যোগে লেজার শো’র আয়োজন করা হয়। এছাড়া প্রতিটি স্পটে ফানুস ওড়ানো ও আতশবাজিরও আয়োজন ছিল।

এর আগে, শত শিশুর কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভিডিও বার্তায় বিশেষ বাণী দেন। পরে প্রধানমন্ত্রীও ভিডিও বার্তায় বাণী দেন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন দেশের সরকার প্রধান এবং ওআইসি প্রতিনিধি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভিডিও বার্তা দেন।

প্রসঙ্গত, রাজধানীর শেরেবাংলা নগরস্থ জাতীয় প্যারেড গ্রাউন্ডে ব্যাপক জনসমাগমের মাধ্যমে মুজিববর্ষের অনুষ্ঠান উদ্বোধনের পরিকল্পনা থাকলেও করোনা ভাইরাসের কারণে কর্মসূচিতে পরিবর্তন আনা হয়। জনসমাগম এড়িয়ে কর্মসূচিতে পরিবর্তন এনে এই ভিন্ন আঙ্গিকে মুজিববর্ষ উদ্বোধন করা হচ্ছে।