বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন। তিনি বলেন, দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ থাকবে রাত থেকে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক।