সংগঠনটির সভাপতি ও সময় প্রকাশনীর কর্ণধার ফরিদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা রবিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় ডিজি অফিসে যাবো এবং এ বিষয়ে কী প্রক্রিয়ায় সিদ্ধান্ত হলো তা জানতে চাইবো।’
তিনি বলেন, ‘অমর একুশে গ্রন্থমেলা একটি জাতীয় বিষয়। এ ব্যাপারে বাংলা একাডেমি এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না। বইমেলা পরিচালনা কমিটি আছে। তাদের কোনও মিটিং হয়নি। হয়নি বলছি এই জন্য যে, আমি সেই কমিটির একজন সদস্য। এ বিষয়ে আমরা কিছু জানি না।’
শুক্রবার (১২ ডিসেম্বর) একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে জানান, করোনাভাইরাস মহামারির বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী বছরের অমর একুশে গ্রন্থমেলার আয়োজন স্থগিত রাখার আবেদন করেছে বাংলা একাডেমি। এই তথ্য জানার পরই লেখক-প্রকাশকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকেন।
আরও পড়ুন...
বইমেলা স্থগিতের প্রস্তাব বাংলা একাডেমির