বইমেলা স্থগিতের প্রস্তাব বাংলা একাডেমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২০, ২০:৩০আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২১:২০

বইমেলা স্থগিতের প্রস্তাব বাংলা একাডেমির করোনার কারণে আসন্ন অমর একুশে বইমেলা স্থগিত করার প্রস্তাব করেছে বাংলা একাডেমি। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

শুক্রবার (১১ ডিসেম্বর) তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে করোনা পরিস্থিতিতে বইমেলা না করার জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় তাহলে সেটা কার্যকর হবে। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে আমরা এই প্রস্তাবনা পাঠিয়েছি। বইমেলা নিয়ে বিস্তারিত আমরা আগামী রবিবার কিংবা সোমবার (১৩ বা ১৪ ডিসেম্বর) জানাতে পারবো বলে আশা করি।’

প্রসঙ্গত, বাংলা একাডেমির তথ্যমতে অমর একুশে গ্রন্থমেলা-২০২০-এ ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। নতুন বই প্রকাশিত হয়েছিল চার হাজার ৯১৯টি। বাংলা একাডেমি প্রকাশ করেছিল ৪১টি নতুন বই। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি অংশে সব মিলিয়ে ৫৬০টি প্রতিষ্ঠানকে ৮৭৩টি ইউনিট বা স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: 

করোনার পরিস্থিতির ওপরই নির্ভর করছে বইমেলা

করোনায় প্রকাশনা ব্যবসায়ে ‘২০০ কোটি টাকা’র ধাক্কা!

/এসও/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি