ফোন নম্বর তিনটি হচ্ছে–০১৩১৩-৭৯১১৩৮, ০১৩১৩-৭৯১১৩৯ এবং ০১৩১৩-৭৯১১৪০।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসব নম্বরে কল করা হলে করোনা ডেডিকেটেড কোন হাসপাতালে কতটি শয্যা এবং আইসিইউ রয়েছে এসব জানা যাবে। এতে রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে হবে না। এই নম্বরগুলোতে কল করেই তারা সুবিধামতো হাসপাতালে যেতে পারবেন।’
এর আগে কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কারিগরি কমিটির পরামর্শ ছিল, কোন হাসপাতালে কত বেড খালি রয়েছে সেটা কেন্দ্রীয়ভাবে জানানোর ব্যবস্থা করা। তাহলে রোগীদের আর ভোগান্তি হবে না। তাদের এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরতে হবে না।