বৃহস্পতিবার (২৫ মার্চ) দেশে করোনার টিকা নিয়েছেন ৭০ হাজার ৪০৭ জন, গতকাল (২৪ মার্চ) টিকা নিয়েছিলেন ৭৮ হাজার ৮১৭ জন। অর্থাৎ গতকালের তুলনায় আজ ৮ হাজার ৪১০ জন কম সংখ্যক ব্যক্তি টিকা নিয়েছেন। আজ স্বাস্থ্য অধিদফতর টিকাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৫১ লাখ ৩৯ হাজার ৪৫৬ জন। তাদের মধ্যে পুরুষ ৩২ লাখ ৯ হাজার ৫৭ জন, আর নারী ১৯ লাখ ৩০ হাজার ৩৯৯ জন। তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিযেছে ৯২৫ জনের।
আজ টিকা নেওয়াদের মধ্যে পুরুষ ৪০ হাজার ৬৩ জন, আর নারী ৩০ হাজার ৩৪৪ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, মোট টিকা নেওয়া ৫১ লাখ ৩৯ হাজার ৪৫৬ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৬ লাখ ৮২১ জন, ময়মনসিংহ বিভাগের দুই লাখ ৪০ হাজার ৫৪২ জন, চট্টগ্রাম বিভাগের ১০ লাখ ৪০ হাজার ৭৯৫ জন, রাজশাহী বিভাগের পাঁচ লাখ ৭৮ হাজার ১৪৭ জন, রংপুর বিভাগের পাঁচ লাখ ২২ হাজার ৩৪ জন, খুলনা বিভাগের ছয় লাখ ৬৩ হাজার ৯৫ জন, বরিশাল বিভাগের দুই লাখ ২৯ হাজার ৬১৯ জন এবং সিলেট বিভাগের আছেন দুই লাখ ৬৪ হাজার ৪০৩ জন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৬৫ লাখ ৩৬ হাজার ২৭৩ জন।
গত ৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলছে।