২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ২৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২২, ১৭:২৭ আপডেট : ২২ মে ২০২২, ১৮:২৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি, আর শনাক্ত হয়েছেন ২৯ জন। এর আগে গতকাল টানা ২৯ দিন পর করোনায় একজন মারা গিয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১২৮ জন এবং শনাক্ত হলেন ১৯ লাখ ৫৩ হাজার ২৩৩ জন।

রবিবার (২২ মে ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৭৮ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ২১৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯৬৪ জন।
 
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৮২৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৭৩৬টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৮২ হাজার ৬৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
 
অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৭৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
 
 
 
 
 
/আইএ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে লঘুচাপ, কেমন থাকবে আজকের আবহাওয়া
বঙ্গোপসাগরে লঘুচাপ, কেমন থাকবে আজকের আবহাওয়া
মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে
মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে
সঙ্গী আপনার সম্পর্কে চ্যাটজিপিটিতে কী লেখে, জানতে চান?
সঙ্গী আপনার সম্পর্কে চ্যাটজিপিটিতে কী লেখে, জানতে চান?
হাম্বলব্র্যাগিং: বিনয় দেখাতে গিয়ে উল্টো বিরক্তির কারণ হচ্ছেন না তো?
হাম্বলব্র্যাগিং: বিনয় দেখাতে গিয়ে উল্টো বিরক্তির কারণ হচ্ছেন না তো?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট