আন্দোলনের ঘোষণার পরের দিনই খুলে দেওয়া হলো রেস্তোরাঁ

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি শনিবার (২২ মে) থেকে দেশের সব রেস্টুরেন্ট পুরোপুরি খুলে দেওয়ার দাবি জানায়। স্বাস্থ্যবিধি মেনেই রেস্টুরেন্ট চালু করতে চান তারা। না হলে থালা-বাটি নিয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়াবেন—এমন ঘোষণাও দেওয়া হয়।

আজ রবিবার (২৩ মে) থেকে নতুন করে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়। এ অনুযায়ী, হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে ধারণ ক্ষমতার ৫০ শতাংশ আসনে গ্রাহকসেবা দেওয়া যাবে বলে জানানো হয়।

মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী চলমান ‘লকডাউন’ বা বিধিনিষেধ আগামী ৩০ মে মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। তবে বিধিনিষেধের মধ্যে আগামীকাল সোমবার (২৪ মে) থেকে দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারবে। ​

আরও পড়ুন: 

‘লকডাউন’ বাড়লো, এবার চলবে দূরপাল্লার বাস