ওমিক্রন নিয়ে উদ্বেগ, লকডাউনের বিষয়ে ভাবা হচ্ছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২২, ১৯:৫২ আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ২০:৩৩

সরকার ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন, তবে এখনই লকডাউনের বিষয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানিয়েছেন, পরিস্থিতি এখনও ওই পর্যায়ে যায়নি। তবে করোনা বাড়ছে, যা উদ্বেগের বিষয়। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে শুরু হওয়া বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। শিক্ষার্থীদের জন্য করোনার টিকা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ইস্যুতে করণীয় নির্ধারণে আন্তমন্ত্রণালয় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, তথ্য সচিব মো. মকবুল হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এছাড়া মাঠ পর্যায় থেকে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জনসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। 

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে। ভারতে প্রতিদিনই ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরইমধ্যে পশ্চিমবঙ্গে বিধিনিষেধ জারি করা হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে ১০ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্ত হয়েছেন।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
হামলার পর পুরো পশ্চিম তীরে ‘পূর্ণ লকডাউনের’ নির্দেশ নেতানিয়াহুর
ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন, ইসলামাবাদে লকডাউন
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সর্বশেষ খবর
মিরপুরে সহিংসতা আরও মামলা করছে পুলিশ, গ্রেফতার ৬০
মিরপুরে সহিংসতা আরও মামলা করছে পুলিশ, গ্রেফতার ৬০
এলপিজির দাম বাড়লো, জামায়াতের তীব্র প্রতিবাদ 
এলপিজির দাম বাড়লো, জামায়াতের তীব্র প্রতিবাদ 
ইনস্টাগ্রামে অন্যের পোস্ট ও রিলস রিপোস্ট করবেন যেভাবে
ইনস্টাগ্রামে অন্যের পোস্ট ও রিলস রিপোস্ট করবেন যেভাবে
২৮ বছর ও ৩১ হাজার মাইল হেঁটে বিশ্বভ্রমণ শেষে মায়ের কোলে কার্ল বুশবি
২৮ বছর ও ৩১ হাজার মাইল হেঁটে বিশ্বভ্রমণ শেষে মায়ের কোলে কার্ল বুশবি
সর্বাধিক পঠিত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম