ঢাকায় পৌঁছেছে মডার্নার টিকা

কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার মোট ২৫ লাখ টিকার মধ্যে সাড়ে ১২ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিমান থেকে নামানো হয়েছে কোভাক্সের কার্টনে মডার্নার টিকাশুক্রবার (২ জুলাই) রাত প্রায় সাড়ে ১১টা ২২ মিনিটের দিকে টিকা নিয়ে এমিরাটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  অবতরণ করে। পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্র ও স্বাস্থ্য সচিব, মার্কিন রাষ্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তারা এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বাকি সাড়ে ১২ লাখ টিকা শনিবার (৩ জুলাই) সকালে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্যরাউল্লেখ্য, জুন মাসে হোয়াইট হাউস এক ঘোষণায় জানায়, এশিয়ার ১৬টি দেশকে তারা ৭০ লাখ টিকা কোভ্যাক্সের মাধ্যমে সরবরাহ করবে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘আমরা চেষ্টা করেছি এবং এখন আমরা কোভ্যাক্সের আওতায় টিকা পাচ্ছি। একইসঙ্গে চীনের কাছ থেকেও টিকা পাওয়া গেছে।’