জিআর চাল বরাদ্দে এমপিদের পরামর্শ নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

দুর্যোগ ও আপৎকালে দেওয়া সহায়তার চাল (জেনারেল রিলিফ বা জিআর)  বরাদ্দের সরকারি আদেশ (জিও) স্থানীয় সংসদ সদস্যদের (এমপি) সাথে পরামর্শ  করে চূড়ান্ত  করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (১১ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর  রহমান চৌধুরী, মাসুদ উদ্দিন চৌধুরী ও কাজী কানিজ সুলতানা অংশগ্রহণ করেন।

বৈঠকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।