পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে সভা

২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিশিষ্ট রাজনীতিক, কূটনীতিকরা অনুষ্ঠানে যাওয়া আসা ও অবস্থান করবেন। এ উপলক্ষে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতকরণে সোমবার সচিবালয়ে সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের জাজিরায় স্থাপন করা হয়েছে পদ্মা সেতুর দক্ষিণ থানা। উত্তর প্রান্ত মুন্সীগঞ্জের মাওয়ায় স্থাপন করা হয়েছে পদ্মা সেতু উত্তর থানা। প্রধানমন্ত্রী থানা দুটো মঙ্গলবার উদ্বোধন করবেন।

দুই প্রান্তে নিরাপত্তা সমন্বয় করার জন্য পুলিশ কন্ট্রোল রুম করা হবে। জরুরি অ্যাম্বুলেন্স, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, পানি, মোবাইল টয়লেট ইত্যাদি ব্যবস্থা থাকবে। নিরাপত্তা নিশ্চিতকল্পে সকল আইনশৃঙ্খলা বাহিনী পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করবে।