রূপপুর, পদ্মা সেতু ও টানেলে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ মে ২০২৬, ১৮:০১আপডেট : ১১ মে ২০২৬, ১৮:০১

রূপপুর, পদ্মা সেতু ও টানেলে অপ্রয়োজনীয় খরচ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এসব বড় অবকাঠামো প্রকল্পে অপ্রয়োজনীয় খরচ না হলে আরও ভালো ফল পাওয়া যেত। প্রকল্পগুলোর ক্ষেত্রে ব্যয় ব্যবস্থাপনায় আরও দক্ষতা দেখানো সম্ভব ছিল।

সোমবার (১১ মে) দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে তেজগাঁওয়ে নিজ দফতরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন একটি ভঙ্গুর পরিস্থিতি পেয়েছি। প্রায় প্রতিটি সেক্টরেই এ চিত্র ছিল। একটি যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র যেমনটি হয়, সে রকম অবস্থা পেয়েছি।’’ 

তিনি বলেন, সরকার ধীরে ধীরে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের পথে এগিয়ে যাচ্ছে। এ সময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করে আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

/এমএএল/
সম্পর্কিত
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
আরও বড় হলো মন্ত্রিসভার কলেবর: বিরোধীদল যা বলছে
আরও বড় হলো মন্ত্রিসভার কলেবর: বিরোধীদল যা বলছে
সঙ্গীর গোপন ঋণ কিংবা টাকার নিয়ন্ত্রণ, সম্পর্কে ‘আর্থিক নির্যাতন’ বুঝবেন যেভাবে
সঙ্গীর গোপন ঋণ কিংবা টাকার নিয়ন্ত্রণ, সম্পর্কে ‘আর্থিক নির্যাতন’ বুঝবেন যেভাবে
বাজারে মেঘনা গ্রুপের ‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’
বাজারে মেঘনা গ্রুপের ‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’
দেশ ছেড়ে ভারতে পালিয়ে বিএসএফের হাতে ধরা পড়লো দুই ভাই
দেশ ছেড়ে ভারতে পালিয়ে বিএসএফের হাতে ধরা পড়লো দুই ভাই
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?