ভারতে চার দিনের সফর সম্পন্ন করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় সময় ৫টা ৩০ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট দেশের পথে রয়েছে। রাজস্থানের শিক্ষামন্ত্রী বি ডি কাল্লা ও ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি রাত ৮টার দিকে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
দেশে রওনা হওয়ার আগে রাজস্থানে খাজা গরিবে নেওয়াজ দরগা শরিফ (আজমিরে সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির দরগা) জিয়ারত ও প্রার্থনার মাধ্যমে চার দিনব্যাপী ভারত সফর সমাপ্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত ৫ সেপ্টেম্বর দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার দরগা জিয়ারত ও সেখানে প্রার্থনার মাধ্যমে প্রধানমন্ত্রী তার ভারত সফর শুরু করেন। তিনি সেখানে প্রার্থনাও করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এই রাষ্ট্রীয় সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ সেপ্টেম্বর সফরের দ্বিতীয় দিনে শেখ হাসিনা হায়দারাবাদ হাউজে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেন। দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সূত্র: বাসস।
আরও পড়ুন-
নিজামুদ্দিনের দরগা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
সীমান্তে কাঁটাতার নির্মাণে কাজ করবে বাংলাদেশ-ভারত
আরও গতি আসবে ভারত-বাংলাদেশ সুদৃঢ় সম্পর্কে
দিল্লি সফরে সাড়া ফেললো শেখ হাসিনার ‘জামদানি কূটনীতি’
বাংলাদেশ-ভারত সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের ঊর্ধ্বে: প্রধানমন্ত্রী
ঢাকা চায় তিস্তা চুক্তি, দিল্লির দাবি ফেনী নদীর পানি
ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী