প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২২, ০১:১০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০১:১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে দেখা করেছেন ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) চাণক্যপুরীর হোটেল আইটিসি মৌর্যে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য হিন্দু।

কংগ্রেস জানিয়েছে, শেখ হাসিনা ও রাহুল গান্ধী বেশ কয়েকটি বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।

চার দিনের সফরে সোমবার দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। শেখ হাসিনার ভারত সফরের দ্বিতীয় দিনে ঢাকা ও দিল্লির মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। যেখানে বাণিজ্য এবং নদীর পানি বণ্টনসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি হয়।

সূত্র: দ্য হিন্দু, বাসস।

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী