আল আকসা মসজিদে ইসরায়েলের হামলায় বাংলাদেশের নিন্দা

আল আকসা মসজিদে মুসুল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, পবিত্র আল আকসা মসজিদে বুধবার ভোর রাতে নিরীহ মুসুল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় চরম নিন্দা জানিয়েছে সরকার।

সামাজিক রীতি, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জানিয়েছে যে দেশটি মৌলিক মানবাধিকার রক্ষায় ধর্মীয় স্বাধীনতা সমুন্নত রাখতে হবে বলে বিশ্বাস করে। ধর্মীয় উপসানলয়ে বিশেষ করে রমজান মাসে উপাসনা করার অধিকার নিশ্চিত করতে হবে বাংলাদেশ মনে করে।