এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুন ২০২৬, ১৮:৫১আপডেট : ০২ জুন ২০২৬, ১৮:৫১

সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্সের সহকারী পররাষ্ট্র সচিব ও এশিয়া প্যাসিফিক বিভাগের প্রধান রাষ্ট্রদূত মার্কাস লিটনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত এই সাক্ষাতে রাষ্ট্রদূত লিটনার বর্তমান সরকারের অধীনে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আস্থা প্রকাশ করেন।  

প্রতিমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সুইজারল্যান্ডের অব্যাহত বন্ধুত্ব এবং মূল্যবান সমর্থনের প্রশংসা করেন। উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, শিক্ষা, আইসিটি, ক্রীড়া ও সংস্কৃতি এবং মানুষে মানুষে বিনিময়ে সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ প্রক্রিয়া পেছানোর জন্য বাংলাদেশের আবেদনের বিষয়টিও তুলে ধরেন এবং এই ব্যাপারে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেন। 

সুইজারল্যান্ডের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে, বার্নে নতুন বাংলাদেশ দূতাবাস চালু হওয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত। উভয়পক্ষ গণতন্ত্র, বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক আইনের প্রতি তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের বিষয়ে মতবিনিময় করেছেন। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় পাঁচ বছরের নতুন কর্মপরিকল্পনা
সর্বশেষ খবর
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান