রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ মঙ্গলবার (৯ মে) সকালে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব প্রশাসনিক সার্বিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপ্রধান মন্ত্রিপরিষদ সচিবের সাফল্য কামনা করেন।
রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।