ঈদে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৬, ০১:৩৪আপডেট : ২৮ মে ২০২৬, ০১:৩৪

ঈদুল আজহা উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী রেবেকা সুলতানা। বৃহস্পতিবার (২৮ মে) মুসলমানদের ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, ঈদের দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী।

এর আগে ঈদুল ফিতরেও বঙ্গভবনে রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছিলেন রাষ্ট্রপতি।

ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি বলেন, কোরবানির শিক্ষা মানুষের মধ্যে ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তিনি সামর্থ্যবানদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একইসঙ্গে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির কাছে ভারতের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
২৩ দিন পর খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
এমবাপ্পেকে ছাড়িয়ে যেতে মেসিকে আজ যা করতে হবে
এমবাপ্পেকে ছাড়িয়ে যেতে মেসিকে আজ যা করতে হবে
সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে ‘জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট
সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে ‘জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট
আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে দলে বড় পরিবর্তন এনেছে ইংল্যান্ড
আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে দলে বড় পরিবর্তন এনেছে ইংল্যান্ড
জুলাই শহীদ দিবস আজ
জুলাই শহীদ দিবস আজ
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও কেন নয়াপল্টন ছাড়েননি রিজভী
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও কেন নয়াপল্টন ছাড়েননি রিজভী