ওয়াসায় নতুন চেয়ারম্যান

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন ঢাকা ওয়াসায় নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। ওয়াসা পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে সরকার বোর্ডের সদস্য সুজিত কুমার বালাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। 

রবিবার (২১ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আকবর হোসেন সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৭ (১) ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের সদস্যদের মধ্য থেকে সুজিত কুমার বালাকে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করা হলো। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৯ (১) ধারা অনুয়ায়ী তিনি ঢাকা ওয়সা বোর্ডের পূর্বতন চেয়ারম্যান ড. প্রকৌশলী গোলঅম মোস্তফার স্থলাভিষিক্ত হবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।