ঢাকা ওয়াসার ৬ কর্মকর্তাকে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪

ঢাকা ওয়াসার ছয় কর্মকর্তাকে বর্তমান দফতর থেকে অন্য দফতরে বদলি করা হয়েছে। কর্তৃপক্ষের কাজের স্বার্থে তাদের বদলি করা হয়।

শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান এক অফিস আদেশে এই ছয় কর্মকর্তাকে বদলির আদেশ দেন।

অফিস আদেশে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান উল্লেখ করেন, ছয় কর্মকর্তা আগামী ৮ ডিসেম্বরের মধ্যে বদলি করা দফতরে যোগদান করবেন। না হলে ওই কর্মকর্তারা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

ঢাকা ওয়াসা সূ‌ত্রে জানা গেছে, ওই ছয় কর্মকর্তার মধ্যে প্রশাসন বিভাগ-১ এর উপসচিব শাহিদা কানিজকে প্রশাসন বিভাগ-২ এ বদলি করা হয়েছে। কমন সার্ভিস বিভাগের উপসচিব আলমগীর হোসেনকে প্রশাসন বিভাগ-১ এ এবং নিরাপত্তা ও গোয়েন্দা শাখার উপসচিব এসএম রিয়াদ হোসেনকে উপপ্রধান প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়।

এছাড়া শ্রম ও কল্যাণ বিভাগের উপসচিব শেখ এনায়েত আব্দুল্লাহকে উপপ্রধান নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তা হিসেবে নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রের উপসচিব শহিদুল ইসলামকে কমন সার্ভিস বিভাগে এবং প্রশাসন বিভাগ-২ এর উপসচিব নুরুজ্জামান মিয়াজীকে শ্রম ও কল্যাণ বিভাগে বদলি করা হয়।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি
প্রতারণার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীসহ গ্রেফতার ২
বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসির ১৬ জনকে স্ট্যান্ড রিলিজ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম