ডোপ টেস্টে বেশি চাকরি গেছে পুলিশ সদস্যদের

দেশে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে। মাদক নিয়ন্ত্রণে ডোপ টেস্ট (মাদকাসক্তি পরীক্ষা) চালু হওয়ার পর সবচেয়ে বেশি চাকরি গেছে পুলিশ সদস্যদের।

মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব কথা উঠে এসেছে। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এসময় মন্ত্রী নারীদের মধ্যেও মাদকাসক্তি বাড়ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন।