‘কলমের শক্তি আছে বলেই বাঘা বাঘা কর্মকর্তাদের আমলনামা প্রকাশিত হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৪, ২৩:১৩আপডেট : ০১ জুলাই ২০২৪, ২৩:১৪

এখনও কলমের শক্তি আছে বলেই গত এক মাসে বাঘা বাঘা কর্মকর্তাদের আমলনামা প্রকাশিত হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। সোমবার (১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে পাক্ষিক পত্রিকা বার্তা প্রবাহের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আ ক ম মোজাম্মেল হক বলেন, কলমের শক্তি তলোয়ারের থেকেও বেশি। কলমযোদ্ধারা পাকিস্তানের ২৩ বছরে এদেশে জনমত সৃষ্টিতে কাজ করেছেন। তারা জাতির দিকনির্দেশক ছিলেন। অনেকে কলমযোদ্ধা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। এখনও কলমের সেই শক্তি আছে। আর আছে বলেই গত এক মাসে বাঘা বাঘা কর্মকর্তাদের আমলনামা প্রকাশিত হয়েছে। কলমের লেখনি এত শক্তিশালী।

মন্ত্রী বলেন, এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী উপজেলা চেয়ারম্যান সেদিন বলেছেন, বড় বড় সাংবাদিকদের কিনে নিয়েছি, সব থেমে যাবে। তার এমন ধৃষ্টতা। ধৃষ্টতা আছে বলেই তো এত অবৈধ সম্পদ করতে পেরেছে। এখন ধৃষ্টতা এমন পর্যায়ে গেছে, যে জনসম্মুখে বলতে দ্বিধা বোধ করে না, আমরা সব কিনে ফেলেছি। এই দুর্বৃত্তায়নের যুগে ভালো পথে চলা খুবই কঠিন। আমি আশা করছি, সাংবাদিকরা জাতিকে সঠিক পথ দেখাবে, ভালো পথ দেখাবে।

কলমের শক্তিকে দু’ভাবে ব্যবহার করা যায় উল্লেখ করে তিনি আরও বলেন, একটি হলো অপপ্রচার, মিথ্যাচারের জন্য, অপরটি হলো সত্য প্রকাশের জন্য। একটি ফুলের মধ্যে মধুও থাকে, বিষও থাকে। মৌমাছি একটি ফুল থেকে যেমন মধু নেয়, তেমনি বোলতা-মাকড়শা বিষ নেয়। সংবাদপত্র একটি জাতিকে যেমন ভালো দিকে পরিচালিত করতে পারে, তেমনি বিপথগামীও করতে পারে।

সংবাদপত্রকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যারা দায়িত্বে থাকে তাদের সফলতাও থাকে, ব্যর্থতাও থাকে। যারা দায়িত্বে নেই, তাদের সফলতাও নেই, ব্যর্থতাও নেই। আমি মনে করি না, আমাদের সরকারের কোনও ভুল বা ব্যর্থতা নেই।

বার্তা প্রবাহের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মনির হোসেন কাজীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘোষ প্রমুখ।

/এএজে/এমএস/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী