পেশাদার কূটনীতিক নাহিদা সোবহানকে কানাডায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা নাহিদা সোবহান ১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি বর্তমানে জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি রোম, জেনেভা ও কোলকাতা মিশনে কাজ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী নাহিদা সোবহান ফরাসি ভাষায় পারদর্শী।