যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চাইলেন তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৬, ১৮:০৫আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৮:০৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার প্রত্যাশা করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দু’দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, “সরকার গণমাধ্যমের বিভিন্ন অংশীজনের সঙ্গে নিয়মিত বৈঠক করছে। এসব বৈঠক থেকে প্রাপ্ত প্রস্তাব পর্যালোচনা করে সরকার একটি রোডম্যাপ তৈরি করবে।” এক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের বিশেষায়িত বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি দিয়ে থাকে। এর মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে পারে বলে।”

তথ্যমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরেন বৈঠকে। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে বলে আশা প্রকাশ করেন। দূতাবাসের প্রতিনিধিদল এ সময় হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে মন্ত্রীকে জানান।

/এসআই/এবিএম/
সম্পর্কিত
লিবিয়ার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিলেন রাষ্ট্রদূত মেজর জেনারেল হাবিব উল্লাহ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র ও ইরান কি আসলেই চুক্তির দ্বারপ্রান্তে
সর্বশেষ খবর
শিবির নেতার ধর্ষণ ইস্যুতে রবিবার সব শিক্ষাপ্রষ্ঠানে বিক্ষোভের ডাক ছাত্রদলের
শিবির নেতার ধর্ষণ ইস্যুতে রবিবার সব শিক্ষাপ্রষ্ঠানে বিক্ষোভের ডাক ছাত্রদলের
পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, বাড়িছাড়া পরিবার 
পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, বাড়িছাড়া পরিবার 
প্রথমার্ধ শেষে কাতারের বিপক্ষে এক গোলের ব্যবধানে এগিয়ে সুইজারল্যান্ড
প্রথমার্ধ শেষে কাতারের বিপক্ষে এক গোলের ব্যবধানে এগিয়ে সুইজারল্যান্ড
ক্রিকেটার নাঈমকে ‘চোখ নিচে নামিয়ে কথা বলতে’ বলা ওসিকে প্রত্যাহার
ক্রিকেটার নাঈমকে ‘চোখ নিচে নামিয়ে কথা বলতে’ বলা ওসিকে প্রত্যাহার
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা