সর্বজনীন পেনশন স্কিমের (প্রত্যয়) প্রজ্ঞাপন বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির কারণে প্রায় অচল হয়ে পড়েছে দেশের সব বিশ্ববিদ্যালয়। দাবির বিষয় নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৪ জুলাই) শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৩ জুলাই) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়ার ব্যক্তিগত সেক্রেটারি এ তথ্য জানান।
বিষয়টি জানতে অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করতে ফোন করা হয়। তার সেক্রেটারি ফোন রিসিভ করে বলেন, ‘স্যার বিশেষ কাজে ব্যস্ত আছেন।’
ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি জানান, প্রথমে বুধবার সন্ধ্যা ৬টায় বৈঠকের কথা জানানো হলেও পরে সময় পরিবর্তন করে বৃহস্পতিবারের কথা বলা হয়েছে। তবে সময় ও জায়গার বিষয়ে এখনও জানা যায়নি।
একই দাবিতে বুধবার তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
আরও পড়ুন...
প্রত্যয় স্কিমের মাধ্যমে শিক্ষকদের মূলত জিম্মি করা হচ্ছে: জিনাত হুদা
প্রত্যয় স্কিম বাতিল না হলে ঢাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিতের হুঁশিয়ারি
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
এবার অনির্দিষ্টকালের জন্য সব পরীক্ষা স্থগিত করলো ঢাবি প্রশাসন
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষাসহ সব কাজ বন্ধ ঘোষণা শিক্ষকদের