ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা হতে পারে না: শিক্ষামন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২২

শিক্ষকতা পেশার মর্যাদা বজায় রাখার আহ্বান জানিয়ে শিক্ষকদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, “আপনি শিক্ষকতা করবেন, আবার ক্লাসরুম ছেড়ে রাজপথে আন্দোলন করবেন— এটা হতে পারে না। শিক্ষকদের দাবি-দাওয়া নিয়মতান্ত্রিকভাবে আসবে এবং আমরা তা অ্যাড্রেস করবো।” 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শিক্ষা প্রশাসনকে দলীয়মুক্ত করার বিষয়ে নিজের পূর্ব অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, “২০০১ সালে আমি যখন দায়িত্ব পাই, তখন বরিশাল বোর্ডে একজন পাবলিক কলেজের প্রিন্সিপালকে চেয়ারম্যান বানিয়েছিলাম। তখন অনেকে বলেছিলেন আমি প্রথা ভেঙেছি। আমি তাদের পরিষ্কার বলেছি, বোর্ডের দায়িত্ব হলো অ্যাডমিনিস্ট্রেশন চালানো, আর শিক্ষকদের কাজ হলো ক্লাসরুমে চক-ডাস্টার নিয়ে পাঠদান করা। আমি অ্যাডমিনিস্ট্রেশন চালাবো, আপনি যান শিক্ষকতা করবেন। কোথায় ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার এবং আপনার ছাত্র-শিক্ষার্থী রয়েছে, সেখানে যান।” 

চলমান শিক্ষক আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজপথ দখল করে দাবি আদায়ের কোনও প্রয়োজন নেই। তিনি বলেন, “আমরা বুঝি কোনটা দিতে হবে আর কোনটা দিতে হবে না। আমরা শিক্ষকদের পক্ষেই আছি, কারণ তারাই মানুষ গড়ার কারিগর। কিন্তু ক্লাসরুম ফাঁকা রেখে আন্দোলন কোনোভাবেই কাম্য নয়। আমি আশা করি শিক্ষকরা আমাদের এই কঠোর বার্তা অনুধাবন করবেন এবং সে অনুযায়ী কাজ করবেন।” 

শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, দাবি আদায়ের সংগ্রামের মধ্য দিয়েই বর্তমান সরকার গঠিত হয়েছে, তাই জনগণের বা শিক্ষকদের ন্যায্য পাওনা সম্পর্কে সরকার পূর্ণ সচেতন। তিনি শিক্ষকদের অবিলম্বে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার এবং পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান জানান। 

/এসএমএ/এসটি/ এমওএফ/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী