অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আজ মঙ্গলবার (১ অক্টোবর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাৎ হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনীর গৃহীত কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এসময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন-
১৮ মাসের মধ্যে নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনাপ্রধানের