ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে: সেনাপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ মে ২০২৬, ২১:২০আপডেট : ০৫ মে ২০২৬, ২৩:১৩

সামরিক ও বেসামরিক প্রশাসন একসঙ্গে কাজ করলে সবচেয়ে কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই সমন্বিত সহযোগিতারই উৎকৃষ্ট উদাহরণ।” বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনও এত ভালো মানের নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলেও জানান তিনি।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী মেমোরিয়াল অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। 

সেনাপ্রধান বলেন, “আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা আপনাদের পাশে ছিলাম, তবে নির্বাচন আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব আপনাদেরই ছিল।” 

ওয়াকার-উজ-জামান বলেন, “এক পর্যায়ে দেশে আশা ও হতাশা— উভয় পরিস্থিতিই তৈরি হয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে না। কিন্তু সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে এবং দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে।” 

জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, “প্রয়োজন হলে সেনাবাহিনী দ্রুত সহায়তা প্রদান অব্যাহত রাখবে। সংশ্লিষ্ট সেনা ইউনিটগুলোকে অবহিত করা হলে তারা তাৎক্ষণিক সাড়া দেবে।” প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা কিংবা যেকোনও জরুরি পরিস্থিতিতে সহায়তা দিতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।  

/জেইউ/এসটি/  
সম্পর্কিত
সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব
মিলিটারি পুলিশ-আরভিঅ্যান্ডএফ কোরের সক্ষমতা বাড়ানোর তাগিদ সেনাপ্রধানের 
‘সামরিক প্রভাব বাড়ছে’, পাকিস্তান স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে: ইমরানপুত্র
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই