সংসদে মিথ্যা ও ভুয়া মামলার তথ্য জানতে চেয়েছেন রুমিন ফারহানা

বিগত ১৭ বছরে এবং ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তীকালে ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা ও ভুয়া মামলার তথ্য জানতে চেয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। 

দিন বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনে আইনমন্ত্রীর কাছে এই তথ্য জানতে চান তিনি।   

রুমিন ফারহানা প্রশ্ন রেখে বলেন, “বিগত ১৭ বছরে এবং ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তীকালে ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা ও ভুয়া মামলার মধ্যে কত সংখ্যক মামলা তদন্তে বা আদালতৈর রায়ে মিথ্যা বা ভিত্তিহীন প্রমাণ হয়েছ?” 

জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে বলেন, “মামলা দায়েরের সময় এজাহারে অভিযুক্তের দলীয় পরিচয় উল্লেখ থাকে না। ফলে কোন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং ভুয়া মামলাগুলোর মধ্যে কত সংখ্যক মামলা তদন্তে বা আদালতের রায়ে মিথ্যা বা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে— তার সঠিক পরিসংখ্যান নিরূপণ করা সম্ভব নয়। এই সংক্রান্ত পরিসংখ্যান সরকারের কাছে নেই।” 

ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনি এলাকায় দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে এই পর্যন্ত সরাইল উপজেলায় ৪২টি এবং আশুগঞ্জ উপজেলায় ২৪টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী।