নেত্রকোনায় শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা সরকার পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৬, ১৮:২২ আপডেট : ২৩ মে ২০২৬, ১৮:২২

নেত্রকোনার মদন উপজেলায় ধর্ষণের শিকার হয়ে ১১ বছরের মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনাটি সরকার পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আইন ও বিচার মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৩ মে) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘আইনগত সহায়তায় সমন্বিত উদ্যোগ, দায়িত্ব ও বাস্তবায়ন কৌশল’ শীর্ষক কর্মশালায় তিনি এ তথ্য জানান।

গত ৩০ এপ্রিল ওই শিশুকে তার মা চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, শিশুটি ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। পরে শিশুটির সঙ্গে কথা বলে চিকিৎসক জানতে পারেন, স্থানীয় একটি মাদ্রাসার হুজুর তাকে ধর্ষণ করেছে, যার ফলে সে অন্তঃসত্ত্বা। এই ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এরপর থেকে কারাগারে রয়েছেন ওই মাদ্রাসা শিক্ষক।

ব্র্যাক সেন্টারে হওয়া কর্মশালায় ঘটনাটি আইনমন্ত্রীর নজরে আনা হয়। প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সরকার এটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”

শিশু ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “এটি সামাজিক অবক্ষয়ের অংশ। এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।” সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, “সরকার আইনগত সহায়তা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়।” সরকারি-বেসরকারি উদ্যোগে গরীব, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য এক ও অভিন্ন।”

/বিআই/এবিএম/
সম্পর্কিত
মুন্সীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গার্মেন্ট মালিক গ্রেফতার
১০ মাসে খুলনা বিভাগে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২
সাব-রেজিস্ট্রি অফিসগুলোর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
হুথিদের অস্ত্রভাণ্ডারে সরকারি বাহিনীর বিমান হামলা
হুথিদের অস্ত্রভাণ্ডারে সরকারি বাহিনীর বিমান হামলা
উদয় রহমানের ‘সুর ও অন্যান্য গল্প’ প্রকাশিত
উদয় রহমানের ‘সুর ও অন্যান্য গল্প’ প্রকাশিত
নিজস্ব প্রযুক্তির এআই তৈরি করলো ইরান
নিজস্ব প্রযুক্তির এআই তৈরি করলো ইরান
বাংলাদেশের বিদায়ে চার ভাগের এক ভাগে নামলো ফাইনালের টিকিটের দাম
বাংলাদেশের বিদায়ে চার ভাগের এক ভাগে নামলো ফাইনালের টিকিটের দাম
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ