স্বাস্থ্য খাতে নজিরবিহীন বরাদ্দের প্রস্তুতি, বদলে যেতে পারে সরকারি হাসপাতাল

দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে বড় সংস্কারের ঘোষণা দিয়েছে সরকার। অর্থমন্ত্রী বলেছেন, সাধারণ মানুষকে মানসম্মত চিকিৎসা দিতে হাসপাতাল, চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে জোর দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, বাস্তবায়ন হলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমতে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন অর্থবছরের জন্য তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন; যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর ফলে মোট আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে।