পুনরুদ্ধার, পুনর্গঠন ও ত্বরান্বিত প্রবৃদ্ধির থ্রি-আর কৌশল 

অর্থমন্ত্রী দেশের অর্থনীতির জন্য নতুন থ্রি-আর (রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন ফর অ্যাকসিলারেশন) কৌশল ঘোষণা করেছেন। 

পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে অর্থনীতি পুনরুদ্ধার, দ্বিতীয় ধাপে পুনর্গঠন এবং তৃতীয় ধাপে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করা হবে।  

সরকার আশা করছে, এই কৌশলের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ ৮ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির অর্থনীতিতে পরিণত হবে। 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন অর্থবছরের জন্য তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট। 

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর ফলে মোট আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে।