শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্য 

সরকার ধাপে ধাপে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়িয়ে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা করেছে। এটি দেশের ইতিহাসে সবচেয়ে উচ্চাভিলাষী শিক্ষা পরিকল্পনাগুলোর একটি।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন অর্থবছরের জন্য তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন— যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট।