খেজুর ও মসলার দাম কমছে

জনসাধারণের প্রতিদিনের খাদ্যতালিকায় এবং দৈনন্দিন রান্নায় উল্লেখযোগ্য পরিমাণে বিভিন্ন ধরনের মসলা ব্যবহার করা হয়। এ বিবেচনায় সব প্রকার মসলার ওপর ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী ।  আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশকালে তিনি এই প্রস্তাব করেন।

একই সঙ্গে খেজুর আমদানিতে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করার প্রস্তাব করেছেন তিনি।  খেজুর আমদানিতে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।