রূপচর্চার পণ্যের দাম কমতে পারে

দেশীয় শিল্পের বিকাশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্থানীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস শিল্পের কাঁচামাল আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড়ের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব দেন।

স্থানীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদনকারীদের উৎসাহিত করতে এ শিল্পের দুটি কাঁচামাল আমদানিতে বিদ্যমান ৩০ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এর ফলে দেশীয় প্রসাধনীর দাম কমবে বলে আশা করা হচ্ছে।