মেরিটাইম ইন্ডিয়া সামিটে যোগ দিতে মুম্বাই যাচ্ছেন নৌপরিবহনমন্ত্রী

শাজাহান খান

ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য ‘মেরিটাইম ইন্ডিয়া সামিট – ২০১৬’য় যোগ দিতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার দুপুরে ঢাকা ছাড়বেন। আগামী ১৪ থেকে ১৬ এপ্রিল এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনের উদ্বোধন করবেন। এতে বন্দর ও বাণিজ্য উন্নয়ন এবং বিনিয়োগ বিষয়ে আলোচনা হবে।
ভারতের নৌপরিবহনমন্ত্রী নিতিন গড়করিমেরিটাইম সামিটে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের নৌপরিহনমন্ত্রী শাজাহান খানকে আমন্ত্রণ জানিয়েছেন।
বাংলাদেশের প্রতিনিধিদলে রয়েছেন- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, বিআইডব্লিউটিএ’র সদস্য ভোলা নাথ দে, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া, পায়রা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মোঃ সাইদুর রহমান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন এম জসীম উদ্দীন সরকার, মংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোঃ কাজী গোলাম মোক্তাদির, নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম খান, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন আহমদ, গালফ ওরিয়েন্ট সিওয়েজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শেখ মাহফুজ হামিদ চৌধুরী, নিপা পরিবহন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নাসির আহমেদ চৌধুরী এবং আব্দুল করিম লি: এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াহিদ মিয়া।
মন্ত্রী ও প্রতিনিধি দল আগামী ১৭ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

আরও খবর পড়ুন- 

সম্মেলন উপলক্ষে ১১টি উপকমিটি আ. লীগের

পহেলা বৈশাখের আগেই পাট শ্রমিকদের মজুরি পরিশোধের নির্দেশ প্রধানমন্ত্রীর

 

/এসআই/এফএস/