কিছু ক্ষেত্রে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর 

ব্যাংক হিসাব খোলা ও সম্পত্তি নিবন্ধনে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৮তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই প্রস্তাব দেন। 

করের আওতা সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “বাজেটে ছাত্রসহ কয়েকটি ক্ষেত্র ছাড়া ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। একই ভাবে বণ্টননামা দলিল নিবন্ধন এবং সম্পত্তির মিউটেশনের ক্ষেত্রেও টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। কিন্তু এসব বিধান নিয়েও জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে।” তাই তিনি এসব প্রস্তাবও প্রত্যাহারের আহ্বান জানান।