বাজেটে ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’, ফল ভোগ করতে হয় বছর ধরে: রুমিন ফারহানা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জুন ২০২৬, ১৭:৪১আপডেট : ২৯ জুন ২০২৬, ১৮:০১

‘প্রতিবছর বাজেট দেওয়ার সময় আমরা নির্ঝরের মতো দেখি এবং সারা বছর ধরে সেই স্বপ্নভঙ্গের ফল আমাদের ভোগ করতে হয়’ বলে মন্তব্য করেচেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।  

সোমবার (২৯ জুন) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৮তম দিনে অর্থবিলের সংশোধনীর ওপরে আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, “প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, আর আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। তবে শুধু ঘোষিত ঘাটতিই নয়, প্রতি বছরই রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, বাস্তবে তা অর্জন করা সম্ভব হয় না। ফলে প্রকৃত ঘাটতি আরও বেড়ে যায় এবং দেশকে দেশি-বিদেশি ঋণ ও বিনিয়োগের ওপর নির্ভর করতে হয়।” 

সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের প্রসঙ্গ তুলে তিনি জানতে চান, ওই সফরে চীনের কাছ থেকে বাংলাদেশ কোনও ঋণের আশ্বাস পেয়েছে কিনা। যদি পেয়ে থাকে, তাহলে তার পরিমাণ কত এবং বাংলাদেশে নতুন কোনও বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে কিনা, সে বিষয়েও সরকারকে স্পষ্ট করার আহ্বান জানান। 

রুমিন ফারহানা বলেন, “এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরাসরি উত্তর না দিয়ে অস্বস্তি প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমরা কি কেবলমাত্র চাইতে গেছি ভিক্ষার ঝুলি হাতে?’ না, এমনটি কেউ আশা করেন না। তবে দেশের অর্থনৈতিক বাস্তবতাকেও উপেক্ষা করার সুযোগ নেই।” 

তিনি আরও বলেন, “বর্তমানে ঘোষিত বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। একই সঙ্গে গত চার বছর ধরে দেশ উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থর গতি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, রাজস্ব আহরণে বড় ঘাটতি, খেলাপি ঋণ বৃদ্ধি, ব্যাংকিং খাতে তারল্য সংকট এবং জ্বালানি সরবরাহের সীমাবদ্ধতার মতো একাধিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে।” 

/এমএসএ/এসটি/ 
সম্পর্কিত
নৃ-গোষ্ঠীদের কৃষি-ব্যবসা ও বেতন আয়কর মুক্ত করার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী 
পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর নিয়ে বক্তব্যের সমালোচনায় যা বললেন রুমিন
কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে
সর্বশেষ খবর
নৃ-গোষ্ঠীদের কৃষি-ব্যবসা ও বেতন আয়কর মুক্ত করার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী 
নৃ-গোষ্ঠীদের কৃষি-ব্যবসা ও বেতন আয়কর মুক্ত করার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী 
ইসরায়েলের সঙ্গে তুরস্কের উত্তেজনা কেন বাড়ছে
কী, কেন, কীভাবেইসরায়েলের সঙ্গে তুরস্কের উত্তেজনা কেন বাড়ছে
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ আসছে মঙ্গলবার  
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ আসছে মঙ্গলবার  
কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির আহ্বান সিজেএ’র
কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির আহ্বান সিজেএ’র
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের