সন্ধ্যায় শপথ নেবেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর

ত্রয়োদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় শপথ নেবেন।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ মিজান এ তথ্য জানান।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর (২৭৯ চট্টগ্রাম-২) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শপথবাক্য পাঠ করবেন। শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এর আগে বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংসদ সদস্য হিসেবে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা রায় দেন। 

উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে। কমিশনের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।