ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে মনোনয়ন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-তে নির্দেশক্রমে মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, তিনি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছেন।