ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবার ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৫

ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবারের মতো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।   

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটাই তার প্রথম পরিদর্শন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।  

তিনি জানান, বিকাল ৩টার দিকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মির্জা আব্বাস হাসপাতালে আসেন। পরে প্রশাসনিক ব্লকে কিছুক্ষণ অবস্থান করে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

পরিচালক জানান, হাসপাতালে অবস্থানকালে মির্জা আব্বাসের সঙ্গে হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সিঙ্গাপুর ও মালয়েশিয়া দীর্ঘ প্রায় সাড়ে ৫ মাস চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর  দেশে ফেরেন তিনি। 

এর আগে গত ৩০ জুলাই ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি করে প্রজ্ঞাপন জারি করা হয়। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
সর্বশেষ খবর
পাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
লাগেজ ও বস্তায় নারীর খণ্ডিত দেহপাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
ঋণখেলাপি হওয়ায় রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা
ঋণখেলাপি হওয়ায় রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব
ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর