দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এলখারেজি।
সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে জ্বালানি, শ্রম অভিবাসন, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সৌদি সফর নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সফর শেষে মঙ্গলবার বিকালে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।