সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে হুতিদের অবরোধের তীব্র নিন্দা ঢাকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুলাই ২০২৬, ১৮:২৮আপডেট : ২২ জুলাই ২০২৬, ২০:০০

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ মনে করে, এ ধরনের কর্মকাণ্ড উত্তেজনা বৃদ্ধি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ এবং আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য ব্যাহত করার ঝুঁকি তৈরি করবে।  

বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানায়।  

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ লোহিত সাগরসহ আন্তর্জাতিক সামুদ্রিক রুটে ইউএনসিএলওএসসহ আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরবচ্ছিন্ন ও বৈধ নেভিগেশনকে সমর্থন করে। লোহিত সাগরে যেকোনও অবরোধ, যা বিশ্ব বাণিজ্য এবং শক্তি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, বিশ্বজুড়ে মানুষের জন্য মারাত্মক অর্থনৈতিক পরিণতি ডেকে আনবে। তাই বাংলাদেশ সব নাবিক ও পণ্যের সুরক্ষা ও নিরাপত্তার আহ্বান জানিয়েছে। 

বাংলাদেশ সব পক্ষকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতার প্রতি সম্মান দেখাতে, সামুদ্রিক নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং কূটনৈতিক পর্যায়ে জড়িত থাকার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যে অব্যাহত অস্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন এবং সংলাপ, কূটনৈতিক ও শান্তিপূর্ণ সম্পৃক্ততা দ্বন্দ্ব নিরসনের একমাত্র টেকসই উপায় বলেও তার অবস্থান পুনর্ব্যক্ত করে। 

/এসও/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎবাংলাদেশি হাজিদের ব্যাকআপ আবাসন ১ শতাংশই বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর
সর্বশেষ খবর
অনলাইনে চাঁদপুরের ইলিশ অর্ডার, মাছও পেলো না, টাকাও গেলো
অনলাইনে চাঁদপুরের ইলিশ অর্ডার, মাছও পেলো না, টাকাও গেলো
হজে কমলো বিমানের ভাড়া
হজে কমলো বিমানের ভাড়া
গ্যাসের চাপ কমে যাওয়ার কারণ জানালেন জ্বালানিমন্ত্রী 
গ্যাসের চাপ কমে যাওয়ার কারণ জানালেন জ্বালানিমন্ত্রী 
অনশন ভাঙার শর্ত জানালেন সোনম ওয়াংচুক
অনশন ভাঙার শর্ত জানালেন সোনম ওয়াংচুক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার