তেলের দাম না বাড়িয়ে সরকার সরবরাহ নিরবচ্ছিন্ন রেখেছিল: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বাড়ালেও একটা দীর্ঘ সময় পর্যন্ত সরকার তেলের দাম না বাড়িয়ে বরং সরবরাহকে নিরবচ্ছিন্ন রেখেছিল।’

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সরকার গঠনের পর সেই রাষ্ট্রব্যবস্থায় যেন কোনও সিন্ডিকেট না হয় , যেন কৃত্রিমভাবে দাম বাড়ানো না হয়, সেভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।’

 

তিনি আরও বলেন, ‘ঈদুল

ফিতর এবং ঈদুল আজহাতে দীর্ঘ সময় পর কোনও ধরনের শ্রমিক অসন্তোষ হয়নি। কারণ সরকারে দৃঢ় পদক্ষেপে শ্রমিক, মালিক , ট্রেড অ্যাসোসিয়েশন, বিজনেস অ্যাসোসিয়েশন সবাইকে এক করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যাতে প্রতিটি শ্রমিক তাদের বেতন ও বোনাস বকেয়া বুঝে পান।’