‘ফ্যাসিবাদী আমলে কেউ প্রতিবাদ করলেই গুম করা হতো’

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যেমন হানাদার বাহিনী মানুষকে হত্যা, নির্যাতন করেছে, বিগত ফ্যাসিবাদী সরকারও একই পথ অনুসরণ করেছিল। কেউ প্রতিবাদ করলেই তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গুম করা হতো। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেই তারা এমনটি করেছে। বর্তমান সরকারের ভুক্তভোগী পরিবারের স্বজনদের পাশে সব সময়ই থাকবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সহায়তা করা হচ্ছে এবং এ ধারা অব্যাহত থাকবে।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে গুমের শিকার হওয়ান মানুষের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ইশরাক বলেন, গুম হচ্ছে রাষ্ট্রীয় বাহিনীর নিষ্ঠুরতার অন্যন্য নিদর্শন। ১৯৭১ সালে হানাদার বাহিনী যেভাবে মানুষকে নির্যাতন করেছে, বিগত শেখ হাসিনার সরকারও একই আচরণ করেছে। তবে আমরা মনে করি এসব মানুষের পরিবারের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে।

সে অনুযায়ীই তাদেরকে আর্থিকভাবেও সহায়তা করা হচ্ছে।