‘গ্রেফতারের ২৪ ঘণ্টার বাইরে কাউকে আটকে রাখা গুম হিসেবে গণ‍্য হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩০

গ্রেফতার করার ২৪ ঘণ্টা পার হওয়ার পরও যদি কাউকে আইনি সহায়তা ছাড়া গোপনে আটকে রাখা হয়, তবে সেই সময়টুকু ‘গুম’ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন জাতীয় সংসদে পাশ হওয়া নিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ও জাতীয় মানবাধিকার কমিশন আইন পাশ হয়। যেহেতু গুমের বিচার এখন চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাই আনুষ্ঠানিকভাবে সোমবার এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর।

গুম আইনটিকে মাইলফলক উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, এখন থেকে গ্রেফতার করার ২৪ ঘণ্টা পার হওয়ার পরও যদি কাউকে আইনি সহায়তা ছাড়া গোপনে আটকে রাখা হয়, তবে সেই সময়টুকু ‘গুম’ হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে যেসব গুমের রিপোর্ট এসেছে তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে— এখানে বিচার হবে নাকি স্বতন্ত্রভাবে। একইসঙ্গে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সাথে ট্রাইব্যুনাল আইনের কোনও দ্বন্দ্ব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদ আপিল করতে পারবেন কি না সোমবার আপিল বিভাগের এমন আদেশ দেওয়ার কথা থাকলেও তা দেননি সর্বোচ্চ আদালত। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত কেউই ৩০ দিন পর আপিল করতে পারবেন না। সেটা আবুল কালাম আযাদ হোক আর শেখ হাসিনা।

এদিকে ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ এসবি সদস্যকে শোকজ করেছে ট্রাইব্যুনাল প্রশাসন। সে প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, বিচারের স্বার্থে নিরাপত্তা আরও কঠোর করা হবে।

/বিআই/আরকে/
সম্পর্কিত
সাভারে এসবি পুলিশকে পিটিয়ে হত্যায় গ্রেফতার আরও ৮
‘সাভারে এসআই হত্যায় অভিযুক্তরা কিশোরগ্যাং ও নানা অপরাধে যুক্ত’
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, শীর্ষে মিরপুর
সর্বশেষ খবর
নারী এশিয়া কাপ ফাইনালে থাকবেন নাকভি, আবারও কি ট্রফি নাটক?
নারী এশিয়া কাপ ফাইনালে থাকবেন নাকভি, আবারও কি ট্রফি নাটক?
পর্যটন অর্থনীতি-৭: আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা 
পর্যটন অর্থনীতি-৭: আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা 
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল বিভাগের রায় যেকোনও দিন
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল বিভাগের রায় যেকোনও দিন
সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের
সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন