সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস জাতীয় সংসদে নিজ কার্যালয়ে দাফতরিক কাজ শুরু করেছেন। সোমবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে নিজের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব পালন শুরু করেন। 

বিকাল তিনটায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনেও তিনি যোগ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে মির্জা আব্বাস সংসদ ভবনে পৌঁছালে তার দফতরের কর্মকর্তা তাকে স্বাগত জানান। এরপর তিনি তার জন্য নির্ধারিত অফিসে প্রবেশ করেন এবং বেশ কিছু নথিপত্র পর্যালোচনার মাধ্যমে প্রথম দিনের দাফতরিক কার্যক্রমের সূচনা করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নতুন এ দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিন অধিবেশনে অংশ নেওয়ার পর সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য সুরাইয়া জেরিন প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে মির্জা আব্বাস সংসদে যোগ দিয়েছেন বলে উল্লেখ করেন। 

তিনি বলেন, সংসদ সদস্য ও বিএনপি নেতা মির্জা আব্বাস আজ সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। তাকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।