ত্রাণমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

বুধবার (৭ অক্টোবর) সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক সম্পর্কের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন।